গয়েশ্বর আবার দুই দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আবার দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম এ আদেশ দেন।
গয়েশ্বর রায়কে তিন দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করে আরও ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে আদালত গয়েশ্বরের জামিনের আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় করা মামলায় ২৬ ডিসেম্বর গয়েশ্বরকে গ্রেপ্তার করা হয়।
২৪ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়। ওই মামলায় গয়েশ্বরকে গ্রেপ্তার দেখানো হয়।