গয়েশ্বর ও আমানের জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমান, ফাইল ছবি
গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমান, ফাইল ছবি

রাজধানীর রামপুরা থানার একটি হত্যা মামলায় বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমানের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিনের আবেদন করা হয়। মহানগর হাকিম হারুন অর রশীদ জামিনের আবেদন নাকচ করে দেন।

এই দুজন ২০ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বছরের ২৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি চলাকালে রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়া কাঁচাবাজারের সামনে দক্ষিণখান থানা ছাত্রশিবিরের সভাপতি মানছুর প্রধানীয়া নিহত হন। পরে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা করেন।