গয়েশ্বর জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জামিনে মুক্তি পেয়েছেন। গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল মঙ্গলবার দুপুরে তিনি ছাড়া পান। কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, গত সোমবার গয়েশ্বরের জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে গতকাল তাঁকে মুক্তি দেওয়া হয়। ৪ নভেম্বর নিম্ন আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে গয়েশ্বরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিম্ন আদালতের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন গয়েশ্বর চন্দ্র রায়। শুনানি শেষে বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার তাঁকে জামিনের আদেশ দেন।