গয়েশ্বর রায় আমান কারাগারে আব্বাসের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরা থানার একটি হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মামলার আরেক আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন দেওয়া হয়। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম হারুন-অর-রশিদ এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন। একই মামলায় আদালত দুই আসামির আবেদন নাকচ করেছেন। মির্জা আব্বাস অসুস্থ বিবেচনায় তাঁকে আদালত জামিন দিয়েছেন।
গত ২৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির সময় মালিবাগে সহিংসতায় দক্ষিণখান থানা শিবিরের সভাপতি মানছুর প্রধানীয়া নিহত হন। এ ঘটনায় উপপরিদর্শক আল মামুন বাদী হয়ে রামপুরা থানায় হত্যা মামলা করেন।