প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না এ বিষয়ে শুনানি শেষ হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন গতকাল বৃহস্পতিবার ওই তারিখ নির্ধারণ করেন।