গয়েশ্বরসহ ৩৫ জনের বিরুদ্ধে পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরা থানার একটি হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল ইসলাম মোল্লা এই আদেশ দেন। আগামী ২৭ জানুয়ারি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।
অন্য যাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, সালাউদ্দিন আহমদ, হাবিবুর রহমান হাবিব, শফিকুল ইসলাম প্রমুখ।