গয়েশ্বরের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শাহবাগ থানাকে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানির মামলার অভিযোগ তদন্ত করে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য শাহবাগ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আমিনুল হকের আদালতে গয়েশ্বরের বিরুদ্ধে এই নালিশি মামলা গ্রহণের আবেদন করেন মণীন্দ্র কুমার নাথ। মনিন্দ্র একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
মনিন্দ্র নাথের আইনজীবী তপো গোপাল ঘোষ প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে শাহবাগ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।
গত ২৫ ডিসেম্বর গয়েশ্বর চন্দ্র রায় ঢাকায় এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন।