গয়েশ্বরের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণের জন্য আদালতে আবেদন করেছেন এক ব্যক্তি।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আমিনুল হকের আদালতে এই নালিশি মামলা গ্রহণের আবেদন করেন মণীন্দ্র কুমার নাথ।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন।
গত ২৫ ডিসেম্বর গয়েশ্বর চন্দ্র রায় ঢাকায় এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন।
আরও পড়ুন..
গয়েশ্বরের বিতর্কিত মন্তব্য