প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হবে। বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ হবে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার এই ইউনিটের অধীন প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা হয়। ঘ ইউনিটে ১ হাজার ৪৬৫টি আসনের বিপরীতে মোট ৯০ হাজার ১৩০ জন ভর্তি-ইচ্ছুক আবেদন করেন।