ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা কাল শুক্রবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ৪০০০০১ থেকে ৪০৬৭৯৪ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ৪০৬৭৯৫ থেকে ৪০৯২৩৯ কবি নজরুল সরকারি কলেজে, ৪০৯২৪০ থেকে ৪১০৩৪৩ ঢাকা মহানগর মহিলা কলেজে, ৪১০৩৪৪ থেকে ৪১২৪৩৫ সরকারি শহীদ সোহ্রাওয়ার্দী কলেজে, ৪১২৪৩৬ থেকে ৪১৪৪৩৫ শেখ বোরহানউদ্দিন কলেজে, ৪১৪৪৩৬ থেকে ৪১৫৫৮৫ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে, ৪১৫৫৮৬ থেকে ৪২১৫৯৩ ইডেন কলেজে এবং ৪২১৫৯৪ থেকে ৪২৭৭০০ পর্যন্ত রোল নম্বরধারীদের তেজগাঁও কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে কোনো অবস্থাতেই মুঠোফোন সঙ্গে আনা যাবে না। ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.jnu.ac.bd-এ পাওয়া যাবে।