ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে।গত শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষায় এক হাজার ২৬২ আসনের বিপরীতে ৫৯ হাজার ৮৭৫ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রকাশিত ফলাফলে বিজ্ঞান শাখা থেকে এক হাজার ৩০১, মানবিক শাখা থেকে এক হাজার ৩৫৩ এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৯৭৯ জন উত্তীর্ণ শিক্ষার্থীর তিনটি পৃথক মেধাতালিকা প্রণয়ন করা হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৫ থেকে ২৪ নভেম্বরের মধ্যে ঘ ইউনিটের ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট ইনফরমেশন ফরম (এসআইএফ) পূরণ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা পূরণে ব্যর্থ হলে উত্তীর্ণ শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে না। ২৬ নভেম্বর থেকে শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।