ঘটনা তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির কার্যালয়ে ছাত্রলীগের তালা ঝোলানোর ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে বৈঠক করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিনিধিদল। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ঝুপড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক হাসান মুরাদ, উপ-পরিবেশবিষয়ক সম্পাদক আবদুর রহিম ও সহসম্পাদক সায়মুন রিয়াদের সঙ্গে সাংবাদিক সমিতির নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গত শনিবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারীরা তালা ঝোলানোর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ আলাপ হয় এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের কাছে জানতে চান। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান কর্মকাণ্ড তদন্ত করতে তিন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সার্বিক বিষয় জেনে কেন্দ্রে প্রতিবেদন জমা দেবেন। বৈঠকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহসভাপতি শরিফুজ্জামান ও সাধারণ সম্পাদক আশরাফ রেজাসহ সাংবাদিক সমিতির অন্য নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।