প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে ট্রলারে আগুন ও হতাহতের ঘটনা তদন্তে গতকাল বৃহস্পতিবার দুটি কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন একটি ও পুলিশ প্রশাসন একটি কমিটি গঠন করেছে।
জেলা প্রশাসনের তদন্ত কমিটির সদস্য হলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল হাই আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েত উদ্দিন ও দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ কামরুজ্জামান। পুলিশের তদন্ত কমিটিতে আছেন সহকারী পুলিশ সুপার রুহুল কবীর খান, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি ও দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ।