ঘটনা তদন্তে সংসদীয় উপকমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাটে উড়ালসড়কের গার্ডার ধসের ঘটনা তদন্তে সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ উপকমিটি গঠন করা হয়।বৈঠকের পর কমিটির সদস্য মঈন উদ্দীন খান বাদল সাংবাদিকদের বলেন, গার্ডার ধসে প্রাণহানির ঘটনার জন্য বিভিন্ন মহল থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং এর চেয়ারম্যান আব্দুচ ছালামকে দায়ী করা হয়েছে। কমিটি অভিযোগগুলো খতিয়ে দেখতে চায়। খান টিপু সুলতানকে আহ্বায়ক এবং এস কে আবু বাকের ও বজলুল হককে উপকমিটির সদস্য করা হয়েছে। গত বছরের ২৪ নভেম্বর বহদ্দারহাটে নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার ধসে ১৫ জনের প্রাণহানি ঘটে।