ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ জুলাই প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়ি ভাঙচুর এবং স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তবে কমিটিকে কত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে তা জানানো হয়নি।

আজ বৃহস্পতিবার রাতে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীনের নেতৃত্বে সদস্যর তদন্ত কমিটির অপর সদস্য হলেন, বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মেজবাহ উদ্দীন, সিন্ডিকেট সদস্য বাহালুল মজনুন চুন্নু, রোকেয়া হলের প্রাধ্যক্ষ নাজমা শাহিন এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন ও সূর্য সেন হলের প্রাধ্যক্ষ এ এস এম মাকসুদ কামাল।

এ ছাড়া সিন্ডিকেট সভায় যৌন হয়রানির অভিযোগে সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহাদাত হোসেনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি স্মরণিকা প্রকাশ করে। এই স্মরণিকায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯৫ বছর উদ্‌যাপন কমিটির সদস্যসচিব রেজাউর রহমানের লেখা ‘স্মৃতি অম্লান’ শিরোনামে নিবন্ধে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের পরিচিতি তুলে ধরতে তিনি লিখেছেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সাবেক সেনা প্রধান ও একজন বীর মুক্তিযোদ্ধা।’
স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এছাড়া উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভও করে ছাত্রলীগ। পরে উপাচার্য রেজিস্ট্রার রেজাউর রহমানকে অব্যাহতির ঘোষণা দেন।

আরও পড়ুন :