ঘটনা পরিক্রমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার রাত ৮:৪৫

‘আল্লাহু আকবর’ বলে অস্ত্রধারী সাতজন সন্ত্রাসী গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে প্রবেশ করে।

শুক্রবার রাত ১০:৩০
পুলিশের একটি দল সেখানে যাওয়ার চেষ্টা করে। এ সময় একটি বিস্ফোরণ এবং গোলাগুলি শুরু হয়। দুজন পুলিশ কর্মকর্তা নিহত এবং প্রায় ৪০ জন আহত হন।

শুক্রবার রাত ১০:৩৪
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি ঢাকার ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেন। কিরবি বলেন, ‘দূতাবাসের পক্ষে কাজ করা সব মার্কিন নাগরিকের দায়িত্ব আমাদের।’

শুক্রবার রাত ১১:৩০
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ গণমাধ্যমকে ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচার বন্ধের আহ্বান জানান।

শুক্রবার দিবাগত রাত ১:৩০
আইএসের কথিত বার্তা সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে মার্কিনভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এক টুইটার বার্তায় জানায়, আইএস এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

শনিবার ভোর ৪:০০
পুলিশ সন্দেহবশত এক তরুণকে আটক করে। ওই তরুণ পুলিশের গুলিতে আহত হন।

শনিবার ভোর ৪:২০
ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ঢাকার রেস্তোরাঁয় বন্দুকধারীদের হাতে জিম্মিদের মধ্যে ইতালির সাতজন নাগরিক আছেন।

শনিবার ভোর ৪:৫০
তিন-চারটি গুলির আওয়াজ শোনা যায়।

শনিবার ভোর ৪:৪৬
সব গণমাধ্যমকর্মীকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

শনিবার ভোর ৫:৫০
যৌথ বাহিনী অভিযান পরিচালনার জন্য প্রস্তুত হয়। যৌথ বাহিনীতে ছিল সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, নৌবাহিনী ও পুলিশের বিশেষ বাহিনী সোয়াট।

শনিবার সকাল ৭:০০
সেনাবাহিনীর কমান্ডো ফোর্সকে জিম্মি এলাকায় মোতায়েন করা হয়।

শনিবার সকাল ৭:৪০
উদ্ধার অভিযান শুরু করা হয়।

শনিবার সকাল ৭:৫০
পাঁচজনকে উদ্ধার করে বাইরে আনা হয়।

শনিবার সকাল ৮:১৫
পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে, ঘটনাস্থল ঘিরে রাখে সেনাসদস্যরা।

শনিবার বিকেল ৩:২০
ভেতর থেকে উদ্ধার করা লাশগুলো নিয়ে বেরিয়ে আসে একের পর এক অ্যাম্বুলেন্স