ঘটনাবহুল ৭ নভেম্বর কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল সোমবার জাতীয় জীবনের ঘটনাবহুল ৭ নভেম্বর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর দেশে যে ভয়াবহ বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল, ৭ নভেম্বরের ঘটনার মধ্য দিয়ে তার আপাতত নিরসন হয়। ক্ষমতার কেন্দ্রে বঙ্গবন্ধুর খুনিদের সমর্থকগোষ্ঠী স্থিত হয়ে বসে।এর আগে ৩ নভেম্বর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের ঘটনা ঘটে। কারাগারে বন্দী অবস্থায় নিহত হন জাতীয় চার নেতা। এসব ঘটনার একপর্যায়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান বন্দী হন। ৭ নভেম্বর পাল্টা অভ্যুত্থানে জিয়াউর রহমান মুক্ত হন। নিহত হন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল এ টি এম হায়দারসহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা।১৯৭৬ সাল থেকে বর্তমান বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল ও গণসংগঠন দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করছে। অপরদিকে, জাতীয় গণতান্ত্রিক লীগ দিনটিকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করছে।