প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জের নায়না ফ্লাওয়ার মিলে গলা কেটে দুজনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত নৈশপ্রহরী আবদুল আজিজের ভাই সুরুজ মিয়া বাদী হয়ে গতকাল সোমবার সদর মডেল থানায় মামলাটি করেন। মামলায় ঘটনার পর থেকে লাপাত্তা একই মিলের শ্রমিক আবু তাহেরকে একমাত্র আসামি করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, আবু তাহেরের গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনায়। নায়না ফ্লাওয়ার মিলে গত শনিবার রাতের কোনো এক সময় নৈশপ্রহরী আবদুল আজিজ ও শ্রমিক হোসেন মিয়াকে গলা কেটে হত্যা করা হয়।