ঘটনাস্থল পরিদর্শন পুলিশ সুপারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট রাখাইনপাড়ায় দুর্বৃত্তদের আগুনে আদিবাসী বুশি মংয়ের ভস্মীভূত বসতবাড়ি পরিদর্শন করেছেন পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। গতকাল বুধবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারকে আর্থিক সাহায্য দেন। মহেশখালী থানার ওসি রনজিত বড়ুয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।