ঘটনাস্থল পরিদর্শন স্থানীয় সাংসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি নাগরিক কুনিও হোশির হত্যাকাণ্ডের স্থান রংপুরের কাচু আলুটারি গ্রাম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ টিপু মুনশি। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তিনি ঘটনাস্থলে যান।
পরিদর্শনের পর টিপু মুনশি সাংবাদিকদের বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত। সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য একটি মহল এ ঘটনা ঘটিয়েছে। এর আগে একই উদ্দেশ্যে ঢাকায় ইতালির নাগরিককে হত্যা করা হয়।
গ্রামের মানুষকে আতঙ্কিত না হতে অনুরোধ জানিয়ে টিপু মুনশি বলেন, কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হবে না। পুলিশ ঘটনার প্রকৃত রহস্য বের করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত ৩ অক্টোবর সকালে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।