ঘটনাস্থল পরিদর্শনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে গঠিত এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রধান ঢাকা মহানগর হাকিম উৎপল চৌধুরী গণপিটুনিতে আহত আল-আমিনকে নিয়ে গতকাল শনিবার ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ সময় আল-আমিনের কাছ থেকে তিনি ঘটনার দিন রাতে কী ঘটেছিল, তাঁর বর্ণনা শোনেন।গতকাল বেলা ১১টার দিকে উৎপল চৌধুরী র‌্যাবের সহায়তায় আল-আমিনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। এ সময় আল-আমিনের বুকে জড়ানো ছিল বুলেটপ্রুফ পোশাক।সূত্র জানায়, ঘটনাস্থলে পৌঁছে আল-আমিন তদন্ত কমিটির প্রধানকে জানান, ১৭ জুলাই শবেবরাতের রাতে নামাজ পড়ে বন্ধু শামস রহিম পাঠান, ইব্রাহিম খলিল, তৌহিদুর রহমান, টিপু সুলতান, সিতাব জাবীর মুনির ও কামরুজ্জামান কান্তর সঙ্গে তিনি আমিনবাজার এলাকায় যান। আমিনবাজার সেতু পার হয়ে সেতুর নিচে বস্তি এলাকার মতো স্থানে পৌঁছার পর পরই ২০ থেকে ২২ জন লোক তাদের ধাওয়া করে। তাদের হাতে ছিল লোহার রড, রামদা, চাপাতি ও ছুরি। ভয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে ধাওয়াকারীরা কেবলার চর এলাকায় গিয়ে তাদের আটক করে পেটাতে থাকে। আঘাত করা হয় লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে। গণধোলাইয়ের শিকার হয়ে তিনি ছাড়া বাকিরা ঘটনাস্থলেই প্রাণ হারান।উল্লেখ্য, নিহত ছাত্রদের সবাই কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র। ডাকাত সন্দেহে তাঁদের পিটিয়ে হত্যা করা হয়।