ঘণ্টা পর দাউদকান্দির বাজারের আগুন নিয়ন্ত্রণে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের খান মার্কেটে আজ সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, আগুনে বাজারের প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে ও তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সকাল ছয়টার দিকে বাজারে আগুন লাগে। ১০টার দিকে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে।
সালাম খানসহ প্রত্যক্ষদর্শীরা বলেন, খান মার্কেটের আল আমিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে তৈরি কাপড় ও মুদি দোকানসহ ৩০টি দোকান পুড়ে যায়।
কুমিল্লার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. ফরিদ আহমেদ বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । এতে পাশের গাজী ম্যানসনসহ কয়েকটি বড় বাজার রক্ষা পায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।