প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফেরিসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে ১২টি ফেরিতে পণ্যবাহী ট্রাক ও ছোট-বড় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।
এদিকে শিমুলিয়া ও কাওড়াকান্দি উভয় ঘাটে তিনটি ফেরি যানবাহন নিয়ে পারাপারের অপেক্ষায় পন্টুনেই ভিড়ে থাকে।
এ সময় তীব্র শীতের মধ্যে আটকে থাকা যাত্রীরা দুর্ভোগে পড়ে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাশে যানজটেরও সৃষ্টি হয়।
মাওয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক চন্দ্র শেখর রায় জানান, কুয়াশার কারণে মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়।
এ সময় মাঝনদীতে ১২টি ফেরি নোঙর করে রাখতে হয়। সকাল ১০টার পরে কুয়াশা কাটলে আবার ফেরি চলাচল শুরু হয়।