ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে গতকাল শুক্রবার সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝনদীতে আটকে পড়ে দুটি ফেরি।দুই ঘণ্টা পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে ছয় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও যানবাহন শ্রমিকেরা।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ভোররাত থেকে পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে। একপর্যায়ে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে সকাল সাতটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও কেরামত আলী নামের দুটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীতে আটকা পড়ে।অন্যদিকে পাটুরিয়া ঘাটে ফেরি শাহ আলী, শাহ পরাণ, আমানত শাহ, খানজাহান আলী ও কুমারী এবং দৌলতদিয়া ঘাটে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও শাহজালাল যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান প্রথম আলোকে বলেন, সকাল নয়টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।