ঘন কুয়াশার কারণে কাওড়াকান্দি-মাওয়া ও দেৌলতদিয়া-পাটুরিয়া নেৌপথে গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত গড়ে ছয় ঘণ্টা ফেরিসহ সব ধরনের নেৌযান চলাচল বন্ধ ছিল। দুটি নেৌপথে রাতে মাঝনদীতে ১১টি ফেরি আটকে ছিল।দীর্ঘক্ষণ নেৌযান চলাচল বন্ধ থাকায় চারটি ঘাটে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে যাত্রী ও বাসশ্রমিকেরা পড়েন চরম ভোগানি্ততে।বাংলাদেশ অভ্যন্তরীণ নেৌচলাচল সংস্থার (বিআইডবি্লউটিসি) কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক এম এ বাতেন বলেন, ঘন কুয়াশার কারণে রাত দুইটার দিকে হঠাৎ নেৌযান চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশার তীব্রতায় নদীর মধ্যে নেৌযান চলাচল-নির্দেশক বাতি ও মার্কিং পয়েন্ট দেখতে না পারায় চালকেরা নদীতে ফেরি নোঙর করে রাখতে বাধ্য হন। মাঝনদীতে শতাধিক যানবাহন ও অসংখ্য যাত্রী নিয়ে আটকা পড়ে ছয়টি ফেরি। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে আটটা থেকে ফেরি চলাচল শুরু হয়।বিআইডবি্লউটিসির দেৌলতদিয়া কার্যালয়ের রেডিও টেলিফোন অপারেটর মাহমুদ হোসেন বলেন, কুয়াশা বাড়ায় রাত সাড়ে তিনটা থেকে দেৌলতদিয়া প্রান্ত থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে পাটুরিয়ার উদ্দেশে কে-টাইপ ফেরি কাবেরী পঁাচটি যাত্রীবাহী বাস ও তিনটি অন্য গাড়ি নিয়ে ছেড়ে গেলেও মাঝপথে গিয়ে সামনে কিছুই দেখতে না পেয়ে নোঙর করে থাকতে বাধ্য হয়। ফলে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা তিন শতাধিক যানবাহন নদী পার হতে না পেরে দেৌলতদিয়ায় আটকে থাকে। এ সময় দেৌলতদিয়া ঘাটে ফেরি শাহ পরান, শাহ আলী ও আমানত শাহ যানবাহন বোঝাই করে নোঙর করে থাকে। পাটুরিয়া থেকে দেৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি কুমারী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, কেরামত আলী ও খানজাহান আলী ৬০টির মতো যানবাহন নিয়ে মাঝনদীতে গিয়ে আটকা পড়ে। ফেরি ভাষাশহীদ বরকত ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যানবাহন নিয়ে ঘাটেই নোঙর করে ছিল।যশোর থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের চালক আলাউদ্দিন বলেন, Èছয় ঘণ্টার মতো ঘাটে আটকে থাকায় অনেক যাত্রীই ক্লান্ত হয়ে পড়েন। হঠাৎ শীত ও কুয়াশার মধ্যে যাত্রীদের বাড়তি ভোগানি্ততে পড়তে হয়।'