ঘন কুয়াশায় দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও মাওয়া-কাওড়াকান্দি নৌপথে গত শনিবার দিবাগত রাত ১০টা থেকে গতকাল রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। দুই নৌপথে মাঝনদীতে যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়ে ১২টি ফেরি। দীর্ঘ সময় ফেরি বন্ধের কারণে এসব ঘাটে প্রায় এক হাজার ২০০ যানবাহন আটকা পড়ে।