ঘন কুয়াশায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আজ শনিবার সকালে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুই বাসের চালক আছেন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন, পূর্বাশা পরিবহনের চালক শান্ত মিয়া, দর্শনা ডিলাক্সের চালক দুলাল হোসেন ও যাত্রী আরোজ আলী।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘন কুয়াশার কারণে সকাল পৌনে আটটার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কে দামুড়হুদার জয়রামপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই বাসের চালক মারা গেছেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীবুল ইসলাম বলেন, আহত যাত্রীর মধ্যে আরোজ আলী হাসপাতালে পৌঁছানোর পরপরই মারা গেছেন।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।