ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌচলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আজ সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে লঞ্চ, ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। সকাল নয়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত নৌচলাচল শুরু হয়নি।

খান জাহান আলী নামে একটি রো রো ফেরি মাঝনদীতে আটকা পড়েছে। নৌচলাচল বন্ধ থাকায় দুই ঘাটে অন্তত ৩০০ যান আটকা পড়ে আছে। এর মধ্যে বেশির ভাগই পণ্যবাহী ট্রাক।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, কুয়াশার কারণে নৌচলাচল বন্ধ রয়েছে।