ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে গতকাল শুক্রবার মাওয়া-কাওড়াকান্দি ও বিষনন্দি-কড়িকান্দি নৌপথে পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে উভয় নৌপথের ঘাটগুলোতে যানজটের সৃষ্টি হয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, মাওয়া-কাওড়াকান্দি নৌপথে গতকাল ভোর চারটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিষনন্দি ফেরিঘাট থেকে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ছেড়ে আসা একটি ফেরি বেলা ১১টার দিকে বাঞ্ছারামপুরের কড়িকান্দি ঘাটে পৌঁছায়। এ দূরত্ব পার হতে সাধারণত ১৫ মিনিট সময় লাগে।