ঘন কুয়াশায় ফেরি বন্ধ যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গত সোমবার রাত থেকে সাড়ে ১১ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। মাওয়া-কাওরাকান্দি নৌপথে সোমবার রাত থেকে ১৩ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। চাঁদপুরে মেঘনা নদীতে লঞ্চ ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে যাত্রী ও যানবাহনের শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গত সোমবার রাত ১০টা থেকে গতকাল সকাল সাড়ে নয়টা পর্যন্ত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে। এ সময় দক্ষিণাঞ্চল ও ঢাকা থেকে আসা কয়েক শ পরিবহন সারা রাত আটকে থাকে।মাওয়াঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. আশিকুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টায় ফেরি চলাচল শুরু হয়। কিন্তু দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ ও হরতাল থাকায় গাড়ির চাপ বেশি ছিল।