ঘন কুয়াশায় শরীয়তপুর-ঢাকা নৌপথে যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-ঢাকা নৌপথে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মাঝনদীতে আটকে থেকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। দুর্ভোগ নিয়ে প্রতিদিন শত শত যাত্রী যাতায়াত করছেন।কুয়াশায় নদীর মাঝে লঞ্চ আটকে থাকায় দুর্ঘটনা ও ডাকাত-আতঙ্কে থাকেন যাত্রীরা। লঞ্চচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার সঙ্গে ঢাকা, চাঁদপুর ও নারায়ণগঞ্জে প্রতিদিন ৩০টি লঞ্চ চলাচল করে। প্রতিদিন বিভিন্ন ঘাট থেকে সকাল সাতটা থেকে নয়টা এবং রাত নয়টা থেকে ১১টা পর্যন্ত গন্তব্যের উদ্দেশে লঞ্চগুলো ছেড়ে যায়। ঢাকার সদরঘাট ও নারায়ণগঞ্জের লঞ্চঘাট থেকে শরীয়তপুরের বিভিন্ন ঘাটে লঞ্চ পৌঁছাতে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগে। ঘাট থেকে লঞ্চ ছাড়ার পরই কুয়াশার মধ্যে পড়ে যায়। কুয়াশার কারণে লঞ্চ চালাতে না পেরে নদীর মাঝে থামিয়ে রাখতে হয়। এভাবে নদীর মাঝে লঞ্চ থেমে থাকায় দুর্ঘটনা ও ডাকাত-আতঙ্কে থাকেন যাত্রীরা। গন্তব্যে পৌঁছতেও দ্বিগুণ সময় লাগে।ডামুড্যা-ঢাকা নৌপথের আওলাদ লঞ্চের চালক (মাস্টার) খোকন গাজী বলেন, শীতের মৌসুম শুরু হওয়ার পর থেকেই কুয়াশার মধ্যে ঝুঁকিপূর্ণভাবে লঞ্চ চালাতে হচ্ছে।