ঘন ঘন লোডশেডিং দুর্বিষহ জনজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও শহর ও এর আশপাশের এলাকায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

শহরের অনেক এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। ফলে ভ্যাপসা গরমে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

গতকাল শুক্রবার সকালে কয়েক দফায় বিদ্যুৎ যাওয়া-আসা করে। গত কয়েক দিন ইফতার, তারাবির নামাজ ও সেহিরর সময়ও জেলা শহরের বিভিন্ন এলাকা এবং পল্লী বিদ্যুতের আওতাভুক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ ছিল না।

শহরতলির হাজিপাড়া এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, ‘কাল (বৃহস্পতিবার) কতবার যে বিদ্যুৎ গেছে, তার হিসাব রাখা সম্ভব হয়নি। গরমে বাসায় টিকে থাকার উপায় নেই।’

শহরের ইলেকট্রিকস পণ্যের দোকানদার শান্তি রায় বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চার্জার লাইট ও ফ্যান বিক্রি বেড়ে গেছে।

পিডিবির বিতরণ শাখার নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম বলেন, ‘পিক আওয়ারে শহরে ১১ মেগাওয়াট চাহিদা থাকলেও ঠাকুরগাঁও পিডিবি পায় মাত্র সাড়ে তিন মেগাওয়ার্ট।