ঘনচিনির নমুনা তিন সংস্থার মাধ্যমে পরীক্ষার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে জব্দ হওয়া ঘনচিনির নমুনা তিনটি সংস্থার মাধ্যমে পরীক্ষার জন্য আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম এই আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরীকে বলেন, আদালতের নির্দেশে মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা বন্দর থেকে ঘনচিনির নমুনা সংগ্রহ করেন। গতকাল এসব নমুনা আদালতে উপস্থাপন করেন তিনি। এরপর আদালত এসব নমুনা সিআইডি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং পরমাণু শক্তিকেন্দ্রে পরীক্ষার নির্দেশনা দেন।
১২ জুলাই বন্দর দিয়ে সোডিয়াম সাইট্রেটের নামে আনা এক হাজার কেজি ঘনচিনি জব্দ করে কাস্টমস এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।