ঘর নির্মাণের সরঞ্জাম বিতরণ করলেন সাংসদ নুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে অসহায় ও গৃহহীন ১০টি পরিবারের মধ্যে গতকাল সোমবার ঘর নির্মাণের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর ব্যক্তিগত তহবিল থেকে সকাল সাড়ে ১০টার দিকে তাঁর ফুড অফিস সড়কের বাসভবনের সামনে এগুলো বিতরণ করেন।এ সময় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহীদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে প্রতি মাসে জেলা সদরের বিভিন্ন ইউনিয়নের দুস্থ, অসহায় ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল ওই সরঞ্জাম বিতরণ করা হয়।