প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়েতে এক বাংলাদেশির বিরুদ্ধে মারধর এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনেছে জর্ডানের এক প্রবাসী শ্রমিক। তাঁরা দুজন একই ফ্ল্যাটে থাকেন। জর্ডানের ওই নাগরিকের অভিযোগ, ফ্ল্যাট পরিষ্কার করা নিয়ে ঝগড়ার সূত্রপাত। তা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। বাংলাদেশি প্রবাসী শ্রমিক তাঁকে মারধর করেছেন। ফলে তাঁর ডান হাত পুড়ে গেছে। শুধু তা-ই নয়, হত্যার হুমকিও দেওয়া হয়েছে। জর্ডানের ওই নাগরিক এরপর নুগরা পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের স্বপক্ষে তিনি চিকিৎসা প্রতিবেদন দাখিল করেছেন আদালতে। পুলিশ বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে তলব করেছে।