ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার নাপিতপাড়া গ্রামে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে গেছে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে। ওই গ্রামের হবিবর রহমানের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা প্রতিবেশী সামসুদ্দীনের বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রথমে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহিম গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন, তিন হাজার টাকা ও ১০ কেজি করে চাল দেওয়া হয়।