প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি বাড়ির আটটি ঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার হাতিকাটা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় ওই গ্রামের বাসিন্দা আবদুল কাদের মুন্সীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আবদুল কাদের মুন্সী, চান মিয়া, মো. আবদুল ও রহিমা বেগমের একটি করে বসতঘর, রান্নাঘরসহ আটটি ঘর পুড়ে ছাই হয়। রাত পৌনে নয়টায় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চান মিয়া বলেন, অগ্নিকাণ্ডে তিনিসহ চারজনের ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি