ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর মাছ বাজার এলাকায় অগ্নিকাণ্ডে এক মাছ বিক্রেতার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। গত সোমবার রাত নয়টার দিকে শমশেরনগর মাছ বাজারের মাছ বিক্রেতা ইয়াছিন মিয়ার ঘরে আগুন লাগে। ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না। এলাকাবাসী আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রতিবেদন পেলে ক্ষতিগ্রস্ত মাছ বিক্রেতাকে সহায়তা করা হবে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি