ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অগ্নিকাণ্ডে দুই ব্যক্তির তিনটি ঘর পুড়ে ছাই হয়। গত বুধবার সন্ধ্যা সাতটায় খাদেরগাঁও গ্রামের প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ওই গ্রামের তিনজন বাসিন্দা বলেন, বুধবার সন্ধ্যা সাতটায় গ্রামের মকবুল হোসেন প্রধানিয়ার রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে মকবুল হোসেন প্রধানিয়ার ওই রান্নাঘর, একটি বসতঘর এবং হাবিব উল্লাহর একটি বসতঘর পুড়ে ছাই হয়।