ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর গ্রামে গত রোববার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় উপজেলার বাদৈর গ্রামে মো. সহিদ মিয়ার বাড়িতে আগুন ধরে যায়। পরে পাশের ঘরটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে কসবার কুটি চৌমহনী ফায়ার সার্ভিস ও আখাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সহিদ মিয়া দাবি করেন, অগ্নিকাণ্ডে তাঁর কমপক্ষে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কসবার কুটি চৌমহনী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল কবির সরকার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।