ঘর পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালু উপজেলার ধানপূজা মধ্যপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে কৃষক মজিবর রহমানের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এতে আসবাবপত্র, ধান, চাল ও টিনের ছাউনি পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ওই কৃষক দাবি করেছেন। এলাকাবাসী অনেক চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণে আনে।