ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে গত রোববার রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে আবু বক্কার খালাসির বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসারউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।