ঘর পুড়ে যেতে দেখে হৃদ্রোগে গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে অগ্নিকাণ্ডে নিজের বাড়িঘর পুড়ে যেতে দেখে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শিল্পী বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার জেলার কিশোরগঞ্জের মাগুড়া ইউনিয়নের সবুজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ছাড়া ওই অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ১৫টি ঘর পুড়ে গেছে।
মাগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাহার হোসেন জানান, সবুজপাড়া গ্রামের আসাদুল রহমানের বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে বৃহস্পতিবার রাতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তিনটি পরিবারের ১৫টি টিনের ও খড়ের ঘর পুড়ে যায়। এ ছাড়া অগ্নিকাণ্ডে একটি গরু, অর্ধশতাধিক হাঁস-মুরগি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এ সময় নিজ বাড়ি আগুনে ভস্মীভূত হতে দেখে আসাদুরের স্ত্রী শিল্পী বেগম হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।