ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের হাঙ্গরপাড়ায় গতকাল মঙ্গলবার সকাল নয়টায় অগ্নিকাণ্ডে ১৮টি ঘর পুড়ে গেছে। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে সব ঘর পুড়ে যায়।
কক্সবাজার দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ বলেন, সকাল নয়টায় নূরজাহানের রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। সাড়ে নয়টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে ১৮টি ঘর পুড়ে যায়। এতে নগদ টাকাসহ পাঁচ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।