ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি মুন্সীবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে রফিকুল ইসলাম নামের এক প্রবাসীর বসতঘরসহ মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাত ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজনের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ২২ লাখ টাকার মালামাল পুড়ে যায়। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশু কুমার দেব এর সত্যতা নিশ্চিত করেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|