প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঘারমোড়া এলাকায় আয়েশা খাতুন নামের এক নারী কাপড় ব্যবসায়ীর ঘর অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। গ্রামবাসী দুই ঘণ্টা চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে কাপড় ব্যবসায়ীর নগদ এক লাখ ২০ হাজার টাকাসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ কেউ জানাতে পারেননি। এলাকাবাসীর ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আয়েশা খাতুন বলেন, তিনি সন্ধ্যায় ঘরে তালা দিয়ে পাশের বাড়িতে যান। এ সময় শুনতে পান ঘরে আগুন লেগেছে। আগুনে সব মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।