ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিন ব্যক্তির ছয়টি ঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ১২টায় উপজেলার চরমাছুয়া গ্রামের মল্লিকবাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার ও ওই গ্রামের দুজন বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত বারোটায় গ্রামের ওহাব মল্লিকের রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়েই সে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ওহাব মল্লিক বলেন, রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় এ ঘটনা ঘটেছে।