ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধার ধুবনী গ্রামে মঙ্গলবার রাতে এক অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের নয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এলাকার ইছাহাক আলীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুনে ইছাহাকের তিন, তাঁর প্রতিবেশী আছিমুদ্দিনের পাঁচ ও রবিউলের একটি ঘর ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।