ঘরবন্দী তরুণদের ভিন্নধর্মী উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে করোনা ভাইরাস যে ভয়াল আকার নিয়েছে, তার মারাত্মক প্রভাব পড়েছে মানুষের জীবনের উপর ৷ করোনা আতঙ্ক স্বাভাবিক জীবন যাপনে ছন্দপতন ঘটেছে। সবচেয়ে বেশি প্রভাব ফেলে ঘর বন্দী হয়ে পড়ে থাকা শিক্ষার্থী ও দেশের তরুন সমাজের উপর।

দেশে দেশে ছড়িয়ে পড়ছে এই মহামারির ভয়াল রূপ। তরুণদের হচ্ছে না খেলাধুলা ও কিংবা সম্মিলিত কোলাহল, অযথা দোকানে খোশগল্প এবং আড্ডাবাজী। কারো চলাফেরা নেই বললেই চলে। দেখে মনে হয় যে তাদের প্রাত্যহিক জীবনে যেন স্থবির হয়ে আছে। সারাদিন ঘরে বন্দি থাকার ফলে সবাই টিভি এবং সামাজিক মাধ্যমের উপর আসক্ত হয়ে যাচ্ছে। ফলে তীব্র মানসিক চাপে আছেন অনেকে । মানসিক চাপ থেকে তাঁদের নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে।

ঠিক এই ক্রান্তিলগ্নে মুহূর্তেই বাংলাদেশ ফটোগ্রাফিক ফোরাম (BPF) ফেসবুক গ্রুপের এক ঝাঁক ঘরবন্দী তরুণ আয়োজন করল ভিন্নধর্মী এক ফটোগ্রাফি কনটেস্ট। বিভিন্ন বয়সের আলোকচিত্রীরা তাদের সুপ্ত মননে তোলা ছবি শেয়ারের মাধ্যমে এই ফটোগ্রাফি কনটেস্টে অংশগ্রহণ করছে। ফলে ঘরবন্দী ফটোগ্রাফারদের এক সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে বাংলাদেশ ফটোগ্রাফিক ফোরাম।

ফটোগ্রাফি গ্রুপের এডমিন প্যানেলের একজন বলেন, ঘরে থাকার ফলে দেখা দিচ্ছে চরম মাত্রাতিরিক্ত উদ্বেগ। উদ্বেগ আসলে তখনই ক্ষতিকারক, যখন সেটা মাত্রাতিরিক্ত হয় এবং আতঙ্কের পর্যায়ে চলে যায়। এই মাত্রাতিরিক্ত উদ্বেগ থেকে পরিত্রাণের জন্য ঘরবন্দী আলোকচিত্রীদের জন্য আমাদের এই ছোট্ট কর্মসূচি। তিনি বলেন, বৈশ্বিক এই করোনা মহামারীতে আমাদের সবার একসাথে কাজ করা উচিত ।

*লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়