ঘরে অগ্নিসংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে রিয়াজ হাওলাদার নামের এক দিনমজুরের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রিয়াজের স্ত্রী রুনু বেগম বলেন, ‘আমাগো কোনো শত্রু নাই। কারা ঘরডা পুইড়া দিল কইতে পারি না।’ বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি